অর্থনীতি

রিজার্ভ চুরি: ৩ কোটি ডলার ফেরতের আশাবাদী ফিলিপাইন সিনেট

রিজার্ভ চুরি
রিজার্ভ চুরি

চুরি হওয়া রিজার্ভের অর্থের আরো প্রায় ৩ কোটি ডলার উদ্ধার করে বাংলাদেশকে ফেরত দেয়ার ব্যাপারে আশাবাদী ফিলিপাইনের সিনেট কমিটি এ তথ্য জানিয়েছেন কমিটির সদস্য সের্গেই ওসমেনা।

তিনি বলেন, অর্থ চুরির ঘটনায় জড়িত ৩ চীনা নাগরিককে খুঁজছেন তারা।

শুক্রবার কমিটির সদস্য সের্গেই ওসমেনা এ কথা জানান।

এদিকে, চুরি হওয়া ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত পাওয়ার পর এবার রেমিটেন্স কোম্পানি ফিলরেম, ক্যাসিনো ব্যবসায়ীসহ এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরও অর্থ ফিরিয়ে দেয়া উচিত বলে মনে করেন সিনেটররা।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত পাওয়ার পর আরো অর্থ ফেরত পাওয়ার আশা করছে সের্গেই ওসমেনা।

তিনি বলেন, চুরি হওয়া রিজার্ভের অর্থের মধ্যে আরো প্রায় ৩ কোটি ডলার উদ্ধার করে বাংলাদেশকে ফেরত দেয়ার চেষ্টা করছে সিনেট কমিটি।

তবে কীভাবে এ অর্থ উদ্ধার হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি ওসমেনা বলেন, ওই অর্থ চুরির ঘটনায় জড়িত ৩ চীনা নাগরিককে খোঁজা হচ্ছে।

ওসমেনা বলেন, সিনেট আশা করছে, আগামী ৫ এপ্রিলের শুনানিতে রিজাল ব্যাংকের জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দিগুইতো ও ক্যাসিনো ব্যবসায়ী কিম অং দুজনেই উপস্থিত থাকবেন কারণ তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে।

আরেক সিনেট সদস্য বাম এক্যুইনো বলেন, অর্থ চুরির সঙ্গে জড়িত ক্যাসিনো অপারেটর, রেমিটেন্স কোম্পানি ফিলরেম ও অন্যান্য প্রতিষ্ঠানকেও বাংলাদেশকে তাদের রিজার্ভের অর্থ ফিরিয়ে দেয়া উচিত।

কিম অং এর কাছ থেকে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফিরে পাওয়ার মধ্য দিয়ে ওই অর্থ উদ্ধারের প্রথম ধাপ সম্পন্ন বলে মনে করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ