বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় শুনানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সহযোগিতা করতে ফিলিপাইন গেছেন বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা।
রোববার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা সাংবাদিকদের এ কথা বলেন।
তবে এখন পর্যন্ত শ্রীলঙ্কা থেকে ২ কোটি এবং ফিলিপাইন থেকে ৬৮ হাজার ডলার ছাড়া আর কোন অর্থ উদ্ধারের কোন খবর বাংলাদেশ ব্যাংকের কাছে নেই বলে তিনি জানান।
শুভংকর সাহা বলেন, টাকা উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংককে কিছু জানায়নি। তবে পুরো টাকা আদায়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী বলেও জানান তিনি।
এছাড়া এদিন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: