অর্থনীতি

রিজার্ভ চুরির ঘটনার তদন্তে পরিচালনা পর্ষদের সন্তুষ্টি

রিজার্ভ চুরি
রিজার্ভ চুরি

রিজার্ভ চুরির মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে এর পরিচালনা পর্ষদ।

বুধবার প্রথমবারের মতো, রিজার্ভ চুরির ঘটনা আনুষ্ঠানিকভাবে জানানোর পর পরিচালনা পর্ষদের সদস্যরা এ পরামর্শ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।

বৈঠক শেষে, এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজী হননি পর্ষদের সদস্যরা।

তবে, নতুন নিয়োগ পাওয়া পরিচালনা পর্ষদের সদস্য জামাল উদ্দিন জানান, রিজার্ভ চুরির ঘটনার তদন্ত নিয়ে তারা সন্তুষ্ট।

রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে কাজ করছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি। ঘটনার ফরেনসিক পরীক্ষার জন্য আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানারর তদন্তও অব্যাহত আছে।

এর মধ্যে, জড়িতদের খুঁজে বেড় করতে, অধিকতর তদন্তের জন্য ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় গেছে সিআইডির নেতৃত্বে দুটি প্রতিনিধি দল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা ঘটেছে প্রায় দুই মাস আগে। এর মধ্যে সাবেক গভর্নর আতিউর রহমানের সময়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।

এরপর, আতিউর রহমানের পদত্যাগ, নতুন গভর্নর ফজলে কবিরের যোগদানসহ পরিচালনা পর্ষদেও কিছু পরির্তন হয়েছে। আজ ফজলে কবিরের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদের সভায়, প্রথম আনুষ্ঠানিকভাবে রিজার্ভ চুরির বিষয়টি উপস্থাপন করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ