বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রাজসাক্ষী হতে পারেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দিগুইতো।
ইতিহাসের অন্যতম বৃহৎ ব্যাংক লুটের ঘটনার তদন্তেও তিনি সহায়তা করতে পারেন বলে জানা গেছে।
শুক্রবার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তার আইনজীবী ফার্নান্দো তোপাসিও এসব কথা জানান।
এ সময় বলেন, সঠিক সময়ে ফিলিপাইন সরকারের সাক্ষী রক্ষা কার্যক্রমের আওতায় নিরাপত্তার আবেদন করবেন দিগুইতো।
তারা ঘটনার মূল উদঘাটনে সরকারে সহযোগিতা করতে চান—এ কথা উল্লেখ করে তোপাসিও আরো বলেন, এ বিশাল ষড়যন্ত্রে দিগুইতোর কোনো ভূমিকা নেই।
এদিকে, রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দিগুইতোকে অভিযুক্ত করতে পর্যাপ্ত তথ্য প্রমাণ জোগারের চেষ্টা চালাচ্ছে দেশটির বিচার বিভাগ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: