অর্থনীতি

চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়ীরা, বিকল্প ব্যবস্থা দাবি

চামড়া শিল্প
চামড়া শিল্প

রাজধানীর হাজারীবাগে চামড়া ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার অথবা বিকল্প কোনো ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন।

সমস্যার সমাধানে কর্তৃপক্ষ এগিয়ে না এলে চামড়া কেনা বন্ধ করে দেয়ার মত কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

এর পাশাপাশি সাভারে চামড়া শিল্প নগরীতে কাঁচা চামড়া ব্যবসায়ীদের জন্যও জায়গা বরাদ্দ দেয়ার কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, হাজারীবাগে চামড়া ঢুকতে না দেয়ায় বিপাকে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে না পারায় চামড়া নষ্ট হওয়ার আশংকা করছেন।

কয়েক দফা সরকারের আলটিমেটাম সত্ত্বেও হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করায় গত ৩১ মার্চ থেকে সেখানে কোনো কাঁচা চামড়া ঢুকতে দিচ্ছে না সরকার।

এ অবস্থায়, স্তুপ জমছে রাজধানীর পোস্তায় কাঁচা চামড়ার আড়তগুলোতে। একে তো জায়গা সংকুলান হচ্ছে না তারপর তীব্র গরমে চামড়া নষ্ট হওয়ার আশংকা তাদের।

পোস্তার ব্যবসায়ীদের দাবি, যে পরিবেশ দূষণের কারণে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া চলছে, কাঁচা চামড়া সংরক্ষণের কারণে পোস্তায় একইভাবে পরিবেশ দূষিত হয়। এ জন্য সাভারে চামড়া শিল্প নগরীর আশপাশে, কাঁচা চামড়া সংরক্ষণের জন্য জায়গা বরাদ্দের দাবিও জানিয়েছেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ