বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে বৃহস্পতিবার বাংলা একাডেমিসহ রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বৈশাখি মেলার। মেলার ঐতিহ্য মণ্ডা-মিঠাই, রঙ্গিন পাখিসহ নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
নতুন প্রজন্মকে গ্রামীণ লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে করিয়ে দিতেই এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা।
মণ্ডা-মিঠাইসহ নানান ধরণের মিষ্টির আয়োজনের পাশাপাশি একতারা-দোতারা, রঙ্গিন পাখিসহ গ্রাম বাংলার নানান ঐতিহ্যবাহী জিনিস নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দশ দিনব্যাপী বৈশাখী মেলার। ভবিষ্যত প্রজন্মকে প্রায় হারাতে বসা এসব ঐতিহ্যপূর্ণ জিনিস দেখিয়ে আনন্দ বাবা-মার।
নাগরদোলায় চড়ে আর পুতুল নাচ দেখে খুশি ছেলে-বুড়ো সবাই।
এদিকে, রাজধানীর পিলখানাতে বৈশাখী মেলার উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
আর গ্রাম বাংলার সকল ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প সামগ্রী, লোকজ ও গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিস স্থান পেয়েছে মেলায়।