বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনটি ভালভাবে পড়ে সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর প্রতিবেদন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ড. ফরাসউদ্দিন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায়, মার্চের ১৫ তারিখে ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে সরকার। ঘটনার রহস্য উদঘাটনে এ তদন্ত কমিটিকে এক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন এবং আড়াই মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেয় অর্থ মন্ত্রণালয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: