অর্থনীতি

রিজার্ভের অর্থ ফেরত আনতে আইনগত বিষয় নিয়ে পর্যালোচনার উদ্যোগ

রিজার্ভের অর্থ
রিজার্ভের অর্থ

ফিলিপিন্সে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করে নিয়ে যাওয়া বাংলাদেশের রিজার্ভের অর্থ ফেরত আনতে দুই দেশের আইনগত বিষয় পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট বিষয়ে গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্স।

বৃহস্পতিবার রাজধানীতে টাস্কফোর্সের আহ্বায়ক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এক সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ফিলিপাইন থেকে অর্থ ফেরত আনতে লিগ্যাল অ্যাডভাইস দরকার— অ্যাটর্নি জেনারেলের অফিস ও বাংলাদেশ ব্যাংককে এই দায়িত্ব দেয়া হয়েছে।

কোন প্রক্রিয়ায় পদক্ষেপ নিতে হবে- এই দুই সংস্থা সেটা আগামী বৈঠকে উপস্থাপন করবে।

গত ১৩ এপ্রিল সাত সদস্যের এই আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের একজন করে প্রতিনিধিকে টাস্কফোর্সের সদস্য করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নামে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) মেসেজিং সিস্টেমে ‘ভুয়া’ বার্তা পাঠিয়ে গত ৪ ফেব্রুয়ারি ১০ কোটি ডলার ফিলিপিন্স ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়।

বানান ভুলের কারণে শ্রীলঙ্কার ২ কোটি ডলার আটকানো গেলেও ফিলিপিন্সে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের অধিকাংশ ক্যাসিনোয় যাওয়ার পর দেশটি থেকে পাচার হয়ে যায় বলে গণমাধ্যমে খবর এসেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ