অর্থনীতি

রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের ব্যবহৃত কম্পিউটারে ফায়ারওয়াল নেই

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক লেনদেনের জন্য সুইফট নেটওয়ার্কে সংযুক্ত হতে বাংলাদেশ ব্যাংকের ব্যবহৃত কম্পিউটারে ফায়ারওয়াল ছিল না বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের ফরেনসিক ট্রেইনিং ইনস্টিটিউটের প্রধান শাহ আলম।

শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শাহ আলম বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সুরক্ষিত নয়— কারণ আন্তর্জাতিক লেনদেনের জন্য সুইফট নেটওয়ার্কে সংযুক্ত হতে বাংলাদেশ ব্যাংকের ব্যবহৃত কম্পিউটারে ফায়ারওয়াল ছিল না এবং এতে ব্যবহার করা হয় ১০ ডলার দামের পুরনো সুইচ।

তিনি আরো বলেন, ফায়ারওয়াল থাকলে হ্যাক করা কঠিন হতো। সস্তা সুইচের পরিবর্তে কয়েক লাখ টাকা দামের অত্যাধুনিক সুইচ ব্যবহার করলে তদন্তকারীরা জানতে পারতেন হ্যাকাররা কি করেছিল এবং কোথা থেকে হ্যাক করেছিল বলেও জানান তিনি।

এ বিষয়টি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা নিশ্চিত করে বলেন, নেটওয়ার্কে ব্যবহৃত সুইচগুলোর পুরনো এবং সেগুলো আপগ্রেডের করার প্রয়োজন ছিল। চুরির ঘটনার পর দুজন সুইফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে এসে সিস্টেম আপগ্রেডের পরামর্শ দেয় বলেও জানান তিনি।

এদিকে, রিজার্ভের অর্থ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিলে তা বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ব্যাংকটির আইন সংক্রান্ত বিভাগের প্রধান মাসেল এস্তাভিলো।

তিনি বলেন, মিথ্যা বলা তার সহজাত স্বভাব। এর আগে রিজার্ভ চুরির মামলায় দেগুইতো রাজসাক্ষী হচ্ছেন— তার আইনজীবী ফার্দিনান্দ তোপাসিও বৃহস্পতিবার আবারো এ কথা জানালে এমন মন্তব্য করেন এস্তাভিলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ