অর্থনীতি

রানা প্লাজা ধস: ক্ষতিগ্রস্তরা পেয়েছেন ক্ষতিপূরণ দাবি, বিজিএমইএ

স্বজন হারা অনেকেই পাননি প্রতিশ্রুত ক্ষতিপূরণ

রানা প্লাজা ধস
রানা প্লাজা ধস
স্বরণকালের ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজা ধসের তিন বছর পরেও স্বজন হারা অনেকেই পাননি প্রতিশ্রুত ক্ষতিপূরণ। এদিকে, ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে বলে দাবি করছে পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ। বিজিএমইর পক্ষ থেকে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত আছে বলে জানান সংগঠনির সভাপতি সিদ্দিকুর রহমান।। বিগত তিন বছরের গ্রহীত পদক্ষেপের ফলে দেশের তৈরি পোশাক কারখানাগুলো এখন শ্রমিকদের জন্য নিরাপদ বলে দাবি করেন তিনি। রানা প্লাজা ধসের পর শ্রম ও কর্ম পরিবেশের নিরাপত্তা নিয়ে গঠিত ক্রেতা জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সুপারিশের প্রায় অর্ধেক বাস্তবায়ন হয়েছে— বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএর নেতা। মেয়ের ছবি নিয়ে এখনো রাজধানীর জুরাইন কবরস্থানে যান বৃদ্ধ বাবা। রানা প্লাজা ধসের তিন বছর পেরিয়ে গেলেও এখনো জানেন না গার্মেন্টস কর্মী মেয়ের ভাগ্যে কী ঘটেছিল। এ বৃদ্ধ বাবার মেয়ের মতো রানা প্লাজা ধসে নিহত হওয়া ৯০ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। যাদের পরিচয় পাওয়া গেছে, তাদের স্বজনরা এখনো ঘুরছেন ক্ষতিপূরণের আশায়। অ্যাকশন এইডের তথ্যমতে, ৫৮.৪ শতাংশ আহত শ্রমিক দীর্ঘমেয়াদী মানসিক সমস্যায় ভুগছেন। শতকরা ৩০ জনের দিন কাটছে চরম আর্থিক সংকটে। নিহতের মধ্যে ৩.৮ শতাংশ পরিবারের কোনো আয় নেই। আর শ্রমিক সংগঠনের তথ্যমতে, যে ৭০০ শিশু বাবা-মা হারিয়েছে, তাদের ২০০জনকে বিজিএমইএ বিভিন্ন স্কুলে ভর্তি করে দিয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের তথ্য মতে, আহত হওয়া প্রায় ৩ হাজার জনের মধ্যে ৭০ শতাংশকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। প্রতিশ্রুতির তুলনায় বাস্তবে প্রাপ্তি অনেক কম বলে অভিযোগ শ্রমিক নেতাদের। তবে বিজিএমইর দাবি, আইন অনুযায়ী হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ অর্থ এবং চিকিৎসা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ বাবদ বিজিএমইর পক্ষ থেকে ২ কোটি টাকা দেয়া হয়ছে। চিকিৎসা বাবদ ১৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলেও দাবি সংগঠনের সভাপতির।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ