অর্থনীতি

রিজার্ভ চুরি: সুইফট সফটওয়্যার হ্যাকড করে চোরেরা

সুইফট সফটওয়্যার হ্যাকড করে চোরেরা
সুইফট সফটওয়্যার হ্যাকড করে চোরেরা

সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) প্ল্যাটফর্ম হ্যাকড করেই বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়েছে বলে মনে করছে বিএই সিসটেমস নামের একটি ব্রিটিশ প্রতিষ্ঠান।

সুইফট কর্তৃপক্ষও বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সের কাছে স্বীকার করেছে।

বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরির ক্ষেত্রে সুইফটের প্ল্যাটফর্ম ব্যবহার করেই চোরেরা সাইবার নিরাপত্তা ভেঙেছিল বলে মনে করছে তারা।

আর বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, তাদের ক্লায়েন্ট সফটওয়্যারকে টার্গেট করে ম্যালওয়্যার বসানোর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।

সুইফট মুখপাত্র নাতাশা দেতেরান বলেন, ওই ম্যালওয়্যারকে অকার্যকর করতে তারা সোমবারই একটি সফটওয়্যার আপডেট দেবেন— সেইসঙ্গে সুইফটে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দেখার বিষয়ে সতর্ক করা হবে।

গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থেকে প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়।

এর মধ্যে চারটি মেসেজের মাধ্যমে ফিলিপিন্সের একটি ব্যাংকে সরিয়ে নেয় প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার। আর একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কার একটি ‘ভুয়া’ এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়।

ইতিহাসের অন্যতম বৃহৎ এই সাইবার জালিয়াতির ঘটনা জানাজানি হলে ফেব্রুয়ারির শুরুতে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

ঢাকায় এসে বাংলাদেশ ব্যাংকের ব্যবহৃত সুইফট সিস্টেম পরীক্ষা করে যান তাদের দুই কর্মকর্তা।

সুইফট অবশ্য ওই সময় দাবি করেছিল, বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় তাদের সিস্টেমের কোনো দুর্বলতা ছিল না।

তবে রয়টার্স লিখেছে, রিজার্ভ চুরের পর নতুন যেসব তথ্য বেরিয়ে আসছে, তাতে আন্তর্জাতিক অর্থ লেনদেন কাঠামোর এই দুর্বলতা হয়তো এতোদিনের ধারণার চেয়ে বেশিই নাজুক।

সুইফট মুখপাত্র দেতেরান রয়টার্সকে বলেছেন, ক্লায়েন্ট ব্যাংকগুলোর ডেটাবেইজে সংরক্ষিত তথ্যে যদি কোনো অসামঞ্জস্য তৈরি হয়, তা চিহ্নিত করে ঠিক করার কাজে সহায়ক হবে নতুন সফটওয়্যার আপডেট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ