অর্থনীতি

মূসক আইন-২০১৬ মানতে নারাজ ব্যবসায়ীরা

মূসক
মূসক

মুল্য সংযোজন কর (মূসক) আইন-২০১৬ মানবেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সবার জন্য সমান ১৫% হারে মূসক বাধ্যতামুলক করা হলে—ক্ষুত্র ও মাঝারি শিল্পে বিপর্যয় নেমে আসবে বলে মনে করেন তারা।

তাই আইনটি সংশোধনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে নতুন করে প্রস্তাব দিবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন (এফবিসিসিআই)। এতে কাজ না হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দারস্থ হবেন বলেও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ীদের তীব্র আপত্তি সত্বে, ক্ষুদ্র, মাঝারি ,বড় সব ধরণের শিল্পের জন্যই একই রেট অর্থাৎ ১৫% হারে মূসক নির্ধারণ করে, মূসক আইন-২০১৬ বাস্তবায়নের ব্যাপারে অনড় সরকার।

তবে ব্যবসায়ী নেতারা মনে করেন, এ আইন দারা বড় শিল্প প্রতিষ্ঠান লাভবান হবে আর ক্ষতিগ্রস্থ হবে ছোট ও মাঝারি শিল্প। তাই এ আইন সংশোধন করতে আবারও সরকারের প্রতি আহ্বান তাদের।

এ ব্যাপারে সরকারের কাছে আইন সংশোধনের জন্য আরেকটি নতুন প্রস্তাব দিতে যাচ্ছে এফবিসিসিআই।

প্রস্তাব অনুযায়ী, প্রতিটি মার্কেটে দোকান মালিক সমিতি অনলাইনে ভ্যাট আদায় করে তা সরকারকে জমা দিবে। এতে ব্যবসার ধরণ অনুযায়ী একাধিক ভ্যাট রেট বাস্তবায়ন যেমন সম্ভব হবে, তেমনি হয়রানি কমবে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি।

তাদের এ প্রস্তাবে কাজ না হলে, মুসক আইন সংশোধনের জন্য সরকারের একেবারে শীর্ষ পর্যায়ের দারস্থ হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ