তৈরি পোশাকের উৎপাদন ১% বাড়লে বাংলাদেশে .৩% থেকে .৪% কর্মসংস্থান বাড়ে আবার যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাকের মুল্য ১০% বাড়লে কর্মসংস্থান বাড়ে ৪.২২%।
দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাকের অবদান নিয়ে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথভাবে একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
বাংলাদেশে তৈরি পোশাকের গুণগতমান এবং কমপ্লায়ান্স নিয়ে ক্রেতারা সন্তুষ্ট নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, তৈরি পোশাকখাতে প্রতি এক শতাংশ উৎপাদান বাড়ার ফলে, উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান বাড়ে। আবার যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাকের দাম বাড়লে, তার ইতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশেও।
তবে তৈরি পোশাকের বিশ্ব বাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়ানোর জন্য, অভ্যন্তরীন সমস্যার পাশাপাশি কিছু বৈশ্বিক চ্যালেঞ্জও বাংলাদেশকে মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রতিবদনে আরো বলা হয়েছে, চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার মত বাংলাদেশের শিল্পের কমপ্লায়ান্স এবং সাসটেইনেবিলিটির বিষয়ে ক্রেতারা সন্তুষ্ট নয়। আবার পোশাকের গুনগত মানের দিক থেকেও এসব দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ।
তবে এ অভিযোগ নাকচ করে দিয়ে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশকে আরো প্রতিযোগি সক্ষম করে তুলতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষতা উন্নয়ন খাতে মনযোগ দেয়া প্রয়োজন।