অর্থনীতি

বিনিয়োগ সমন্বয়ে শেয়ার বিক্রির প্রয়োজন নেই

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

শেয়ার বাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে শেয়ার বিক্রির কোনো প্রয়োজন হবে না—বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আর এর জন্য ইতোমধ্যে নীতি সহায়তা দেয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা।

শুভংকর সাহা বলেন, ইতোমধ্যে ১০টি ব্যাংকের মধ্যে দুইটি ব্যাংক তাদের ধারণকৃত শেয়ার এবং সাবসিডিয়ারি কোম্পানিতে প্রদত্ত ঋণ সাবসিডিয়ারীর ক্যাপিটালে রুপান্তরের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন জানানো হয়েছে। তাদের এ আবেদন দ্রুত বিবেচনার জন্য কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন, অন্য যে ৮টি ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ রয়েছে সেসব ব্যাংককে এরইমধ্যে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

এ ব্যবস্থা চালু হলে ব্যাংকগুলোর নিজস্ব সাবসিডিয়ারি মূলধন বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ সীমা কমে আইনী সীমার মধ্যে নেমে আসবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ