ফিলিপাইনে মুদ্রা পাচার বিরোধী কাউন্সিল-এএমএলসির কাছে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের আরো আড়াইশো মিলিয়ন পেসো ফেরত দিয়েছেন ক্যাসিনো ব্যাবসায়ী কিম অং।
কিম অং জানিয়েছেন, চুরি হওয়া ওই অর্থের চতুর্থ ও শেষ কিস্তি জমা দিয়েছি।
বুধবার এএমএলসির কাছে ওই অর্থ জমা দিয়ে এক সাক্ষাৎকারে কিম দাবি করেন, তিনি তার কথা রেখেছেন।
কিম জানিয়েছেন, দুজন ক্যাসিনো ব্যাবসায়ীর মাধ্যমে রিজাল ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম হয়ে ওই অর্থ ফিলিপাইনে আসে। তবে এ অর্থের উৎস কোথায় তার খোঁজ করেননি তিনি, কিন্তু যখন বুঝেছেন এটা কালো টাকা তখন তা স্বেচ্ছায় ফিরিয়ে দেন।
এর আগে কিম প্রথম দুই দফায় ৫৪ লাখ ৬০ হাজার ডলার এবং তৃতীয় দফায় ফেরত দেন আরো ৪৩ লাখ ৩৭ হাজার ৩৫৯ মার্কিন ডলার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: