রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত না—তবে তাদের দায়িত্বে অবহেলার কারণে এটা ঘটেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল সিএনবিসিতে প্রচারিত এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী একথা জানান।
রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক দায়ী নয় বলে মনে করেন আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেনের বার্তা আদানপ্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফটের কার্যক্রমে ত্রুটি পাওয়া গেছে। হ্যাকাররা এ চুরির জন্য দেড় বছর ধরে প্রস্তুতি নিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: