অন্যান্য জ্বালানির পরিবর্তে ধীরে ধীরে আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে বৈঠক করে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ আহবান জানান।
বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দিকে সরকার সচেষ্ট—উল্লেখ করে তিনি বলেন, কয়লা উত্তোলনে সরকার তৎপর হলেও কয়লা দিয়ে চাহিদানুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সহজসাধ্য নয়। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে আমদানি করা গ্যাস দিয়েই গ্যাসের চাহিদা মেটানো সম্ভব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: