রাজনৈতিক অস্থিরতা, গ্যাস-বিদ্যুৎ সংকট ও সন্ত্রাস-জঙ্গিবাদের কারণে বাংলাদেশে ইউরোপের দেশগুলোর বিনিয়োগ আসছে না বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে-ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মায়াদুন বলেন, ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত বাজার সুবিধা জিএসপি নিশ্চিতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সুযোগ তৈরিতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ সুরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিনিয়োগ অগ্রাধিকার পাবে।
ইইউর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ধরনের বাধা দূর করায় সচেষ্ট সরকার।