অর্থনীতি

এডিপিতে ১,১০,৭০০ কোটি টাকার অনুমোদন

একনেক
একনেক

আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য পদ্মাসেতু প্রকল্পকে গুরুত্ব দিয়ে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার শেরে বাংলানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেয়া হয়।

পরে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ২০১৬-১৭ অর্থবছরে বাজেট প্রাক্কলনে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগে, যার পরিমাণ ১৮ হাজার ৫৪৮ কোটি ৩৮ লাখ টাকা। তবে এডিপিতে এককভাবে পদ্মাসেতু প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৬ হাজার ২৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরের এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ ছিলো ৭৪০০ কোটি টাকা। তবে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ কমে দাঁড়ায় ৫ হাজার ৯ কোটি ২৯ লাখ টাকা বলেও জানান মন্ত্রী।

সব মিলিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ৫১টি খাতে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা এডিপি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে ৭০ হাজার ৭০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন অর্থবছরে এডিপিতে প্রকল্পের সংখ্যা ১ হাজার ২৯৬টি। তবে স্বায়ত্ত্বশাসিতসহ মোট উন্নয়ন বাজেট দাঁড়াচ্ছে ১ লাখ ২৩ হাজার ৯৪০ কোটি টাকা।

আসন্ন বাজেটের আকার হবে ৩ লাখ ৪০ হাজার ৬ কোটি টাকা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ