অর্থনীতি

বড় আকারের এডিপি অর্থহীন

এডিপি
এডিপি

বাস্তবায়ন সক্ষমতা না বাড়িয়ে— বড় আকারের বার্ষিক উন্নয়ন কর্মসুচি বা এডিপি অর্থহীন। লক্ষ্যগুলো অর্জন করতে না পারলে, এডিপি প্রাসঙ্গিকতা হারাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এডিপি বাস্তবায়নে অদক্ষতা ও সমন্বয়হীনতা এবং সবাইকে খুশি করার সংস্কৃতির মতো সমস্যাগুলো এখনো বিদ্যমান।

এসব সমস্যা নিরসন করতে না পারলে, আগামী অর্থবছরে ১ লাখ ২৩ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন সম্ভব হবে না বলে অভিমত বিশেষজ্ঞদের।

ঢাকা চট্টগ্রাম চার লেন প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ডিসেম্বরে। সময়মত অর্থছাড় না করা, কাজে সমন্বয়হীনতা এবং অদক্ষতাসহ নানা সমস্যার কারণে ২০১৬ সালে এসেও শেষ হয়নি এ চার লেন প্রকল্পের নির্মাণকাজ।

এরইমধ্যে এ প্রকল্পের সময় বাড়ানো হয়েছে ৩ বার, এবং ব্যয় বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।

এ প্রকল্পের মতো অধিকাংশ প্রকল্পের চিত্র একই। সরকারের প্রকল্প নিরীকত্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডির হিসেবে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৫১%।

এমন প্রেক্ষাপটেই আগামী অর্থবছরের জন্য সরকার ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকার এডিপি চুড়ান্ত করেছে । যা চলতি অর্থবছরের চেয়ে প্রায় ২৪% বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার যেখানে ৯৭ হাজার কোটি টাকার এডিপিই বাস্তবায়ন করতে পারছে না সেখানে আগামী অর্থবছরের জন্য এতো বিশাল এডিপি অর্থহীন।

তারা বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে, এডিপির আকার নির্ধারন করা উচিত। চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানো সাবইকে খুশি করার মত প্রকল্পগুলো বাদ দেয়া এবং আর্থিক ও কারিগড়ি সামর্থ বিবেচনায় নিয়ে প্রকল্পগ্রহণ করলে এডিপির বাস্তবায়নের হার বাড়ানো সম্ভব।

তাদের মতে প্রকল্পের সংখ্যা না বাড়িয়ে, সরকারকে প্রকল্পের গুনগত মানের দিকে নজর দেওয়া উচিত। এতে অর্থ এবং সময়ের অপচয় রোধের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা বাড়বে বলে তারা মনে করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ