অর্থনীতি

নতুন গ্যাস সংযোগে ২ বছর অপেক্ষা

নতুন গ্যাস সংযোগ
নতুন গ্যাস সংযোগ

নতুন গ্যাস সংযোগ পেতে আরো ২ বছর অপেক্ষা করতে হবে- জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন মেটাতে পেট্রোলিয়াম গ্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মহা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যার সুফল ২০২১ সালের মধ্যেই জনগণ পাবে।

বিদ্যুৎ উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে অর্থমন্ত্রী গ্যাসের মজুদ কমে যাচ্ছে উল্লেখ করে গ্যাস সরবরাহ বাড়াতে কী কী করা হচ্ছে তা নিয়েও কথা বলেন।

বুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে বলা হয়, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। গুরুত্ব দিতে হবে জ্বালানি খাতকে।

সেজন্য সোলার প্যানেল, বায়োগ্যাস ছাড়াও প্রাকৃতিক উপায়ে সাশ্রয়ী মূল্যে বিদ্যুত উৎপাদন ও সরবরাহ বাড়ানোর সুপারিশ করেন বিশেষজ্ঞরা।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাতে এখন পর্যন্ত সরকার দৃশ্যমান এবং সুনির্দিষ্টি কোনও পরিকল্পনা গ্রহণ করেনি বলে উল্লেখ করেন তারা। ভর্তুকি কমানোর নামে বিভিন্ন সময়ের বিদ্যুতের দাম বাড়ানোরও সমালোচনা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ