সময়মত প্রকল্পের অর্থ ছাড় না দেয়াকেই বিদ্যুৎ জালানি খাতের উন্নয়নের পথে বড় বাধা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রোববার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ খাতে আগামী বাজেটের বরাদ্দ ১৪ হাজার কোটির কিছু বেশি রাখার সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ আরো বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
জালানি ও বিদ্যুৎ খাতে সেবা প্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রযুক্তি একটি বড় হাতিয়ার— উল্লেখ করে, তিন মাসের পাইলট প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ জালানি খাতের ৩১ বিভাগকে ফেইসবুকের আওতায় আনা হবে বলে জানান বিপু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: