ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে কারখানা মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। আর ১৫ থেকে ২১ রোজার মধ্যে উৎসব ভাতা পরিশোধের আহবান জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকে তিনি এ আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছরের মত এবারো শ্রমিকরা যাতে নির্বিঘ্নে আনন্দে ঈদ উৎসব পালন করতে পারে সে ব্যবস্থা কারখানা মালিকদের নিতে হবে।
একই সঙ্গে ঈদের আগে কোনও শ্রমিককে ছাঁটাই না করার আহবান জানান তিনি।
যানজট এড়াতে বরাবরের মতো এবারও পর্যায়ক্রমে গার্মেন্টস ছুটি দেয়ার কথা বলেন মুজিবুল হক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: