অর্থনীতি

সিগারেটের খুচরা মূল্যে ৭০% কর আরোপের দাবি

সিগারেট
সিগারেট

আসছে জাতীয় বাজেটে সব ধরনের সিগারেটে খুচরা মূল্যের ওপর ৭০% কর আরোপের দাবি জানিয়েছে এন্টি টোব্যাকো মিডিয়া এ্যলায়েন্সের কো-কনভেনর নাদিরা কিরণ।

একই সঙ্গে সব ধরনের সিগারেটের ওপর মূল্যস্তর তুলে দিয়ে বিড়িতে কর ৪০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেন তিনি

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আর তামাকজাত পণ্য রাপ্তানিতে শুল্ক ১৫% বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য উন্নয়নে ২% সারচার্জ আরোপের দাবিও জানান নাদিরা কিরণ।

তিনি আরো বলেন, তামাক পণ্যে কর বাড়ানো হলে দেশে ধূমপায়ীর সংখ্যা কমে আসার পাশাপাশি বাড়তি ৭২০ কোটি টাকা রাজস্ব আয় হবে সরকারের।

ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস- সিটিএফকে'র তথ্য অনুযায়ী ২০০৮-৯ সালে ৫ হাজার শলাকা বিড়ি কিনতে জিডিপি'র ১.৮২% ব্যয় হত, আর ২০১৩-১৪ সালে একই সংখ্যক বিড়ি কিনতে ব্যয় হয়েছে ১.৩৪%। এই তথ্য অনুযায়ী বিড়ির দাম দিন দিন কমছে। সংস্থাটি আরও বলছে, ২০০১-২ সাল থেকে ২০১৩-১৪ সালে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম যে হারে বেড়েছে সেই হারে তামাকপণ্যের দাম বাড়েনি। এরফলে তামাক ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে। তামাকবিরোধী সংগঠনগুলো বলে আসছে- তামাকে কর বাড়ালে এর ব্যবহার কমে আসবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ