অর্থনীতি

রিজার্ভ লুট: ম্যানিলায় তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন

 ব্যা্ংক
ব্যা্ংক

বাংলাদেশের অনুরোধেই ইন্টারপোল ফিলিপাইনের ম্যানিলায় ১১টি দেশকে নিয়ে তিন দিনব্যাপী সম্মেলন আয়োজন করেছে বলে জানিয়েছেন পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট-সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি শাহ আলম।

তিনি আরো বলেন, এ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের দুই জন ও বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তা শনিবার ফিলিপাইন যাবেন।

এছাড়া, ইন্টারপোলের ৬ সদস্যের একটি দল বাংলাদেশে এসে তদন্ত করে নতুন কয়েকটি তথ্য দিয়ে গেছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

বৃহস্পতিবার দুপুরে রাজধীনীর সিআইডি কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা।

রিজার্ভ চুরির ঘটনায় তদন্তে বেশ কিছু অগ্রগতি রয়েছে—তবে তদন্তের অগ্রগতি নিয়ে কিছু বলতে চানানি এই কর্মকর্তা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ১১টি দেশে তথ্য রয়েছে। যেসব দেশে তথ্য রয়েছে তারা এসব তথ্য বাংলাদেশকে দিবে বলেও জানান তিনি। আর তাই ম্যানিলায় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ ঘটনায় ইন্টারপোলের ৬ সদস্যের একটি দল বাংলাদেশে এসে তদন্ত করে বেশ কিছু নতুন তথ্য দিয়েছোএ সেগুল নিয়ে কাজ করা হচ্ছে।

সিআইডি এ কর্মকর্তা বলেন, সেসব তথ্য নিয়েও কাজ করা হয়েছে।

তিনি আরো বলেন, ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা বা অবহেলা ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ চুরির ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৮ কোটি ১০ লাখ ডলার লোপাট হয়। হ্যাকিংয়ের এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে সুইফটের নিরাপত্তা ব্যবস্থার খুঁত নিয়ে অভিযোগ তোলা হয়। তবে বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে আর্থিক লেনদেনের বার্তা আদানপ্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান- সুইফট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ