আসন্ন পবিত্র রমজানে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকায় বিক্রি হবে আর প্রতি কেজি খাসির মাংস ৫৭০ টাকা। এদিকে, মহিষের মাংস ৪০০ টাকা এবং ভেড়া ও বকরির মাংস বিক্রি হবে ৪৭০ টাকায়।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র সাঈদ খোকনের সঙ্গে মাংস ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
যদিও এর আগে পবিত্র শবে বরাত উপলক্ষেই রাজধানীতে গরুর মাংসের কেজি ৫০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হয় ৪৫০ টাকায়। আবার কোথাও কোথাও ৪৬০ টাকাতেও বিক্রি হয়েছে।
আর ফার্মের মুরগির দামও কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়ে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: