অর্থনীতি

রমজানে মাংস বেশি দামে বিক্রয় করলে কঠোর ব্যবস্থা

মাংস
মাংস

রমজান মাসে সব ধরনের মাংসের সর্বোচ্চ বিক্রয়মূল্য এরই মধ্যে নির্ধারণ করে দেয়া হয়েছে। নির্ধারিতর চেয়ে বেশি দাম রাখলে এবং ওজনে কারচুপি বা অস্বাস্থ্যকর মাংস বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও আছে।

তবে প্রশ্ন হচ্ছে, যে মাংসের-যে দাম ঠিক করা হয়েছে সেই দামে-সেই মাংস ক্রেতারা কিনতে পারবেন তো? নাকি বছরের অন্য সময়ের মতো তাদের প্রতারিত হতে হবে।

কারওয়ান বাজারের মাংস ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন হোটেলের অর্ডার অনুযায়ী সরবরাহ করা হবে এ মাংস। যদিও ভোক্তারা চাইলেও কোন হোটেলেই মহিষের মাংস খুঁজে পাবেন না, সেখানে সবই গরু।

শুধু হোটেলেই নয় বিভিন্ন মহল্লা এবং বাজারের অনেক মাংস ব্যবসায়ী পাইকারী দরে মহিষের মাংস কিনে তা অবলীলায় গরু বলেই চালিয়ে দিচ্ছে। আবার অনেকেই খাসীর বলে বিক্রি করছেন ভেড়ার মাংস।

কারওয়ান বাজারের বেশিরভাগ মাংসের দোকানেই মহিষের মাংস বিক্রি হলেও কোন দোকানেই নেই সাইনবোর্ড। নেই মহিষের মাথা কিংবা চামড়াও। মহিষকে গরু বানিয়ে বিক্রির বিষয়টি স্বীকারও করলেন এক ব্যবসায়ী।

আর যাচাই করার তেমন সুযোগ না থাকায় বিক্রেতাদের উপর বিশ্বাসই ভোক্তাদের একমাত্র ভরসা।

এদিকে, এবার রোজায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাংসের যে মূল্য ঠিক করে দিয়েছে তাতে গরুর মাংস ৪২০, মহিষ ৪০০ এবং খাসীর দাম ৫৭০ টাকা।

কথা রয়েছে, ঠিক করে দেয়া এই দামই সর্বোচ্চ এবং এ দামেই সবচেয়ে উন্নতমানের মাংস বিক্রি করতে হবে বিক্রেতাদের। তবে বরাবরের মত এবারো রোজা শুরুর কয়েকদিনের মধ্যেই মাংস ব্যবসায়ীরা এ মূল্য তালিকা কতখানি মেনে চলবেন- সেব্যাপারে সংশয় রয়েছে ক্রেতাদের।

যদিও ঢাকা দক্ষিণের মেয়র এবং বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, কোনো ব্যবসায়ী এ নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ