অর্থনীতি

আসন্ন বাজেটে গুরত্ব পাচ্ছে শিক্ষা-স্বাস্থ্য খাত

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

আসন্ন বাজেটে সর্বার্ধিকভাবে গুরত্ব পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত—তাই এ ২টি খাতে বরাদ্দও বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার সকালে রাজধানীতে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, শিক্ষায় উন্নতি করতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

পরে অনুষ্ঠানে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতার সঙ্গে শিক্ষাকে সংযুক্ত করার নীতিমালা করতে অর্থমন্ত্রীকে আহ্বান জানান শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।

পাশাপাশি খেলাপী ঋণ আদায়ে একটি বিশেষ আদালতের কথাও জানান তিনি।

ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিল শাহজালাল ইসলামী ব্যাংক। এ অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান, এ কে আজাদ বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে বরাদ্দ অর্থ থেকে একটি শিক্ষা বৃত্তি চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর পাশাপাশি যেসব ঋণ খেলাপীরা বিদেশে অর্থপাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন।

জবাবে অর্থমন্ত্রী শিক্ষা বৃত্তি চালুর প্রস্তবকে স্বাগত জানান। শিক্ষার গুণগত মান ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে এসব খাতে বাজেটে বরাদ্দও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

তবে খেলানী ঋণ নিয়ে বিশেষ কিছু বলার নেই বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ