অর্থনীতি

ব্যাংককে প্রথম বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো শুরু

বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট
বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট

আসিয়ান দেশগুলোর বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথমবারের মতো বসছে বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০১৬।

সোমবার ব্যাংককের কুইন সিরিকত ন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী।

মেলায় অংশ নিচ্ছে পশ্চিমের দেশগুলোতে পণ্য ও সেবা রপ্তানিকারক ৫৫টি বাংলাদেশি প্রতিষ্ঠান। পাশাপাশি থাইল্যান্ডে বাংলাদেশের দূতাবাস দর্শণার্থীদের সামনে তুলে ধরবে বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের নানা দিক।

এ বিষয়ে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, থাইল্যান্ডে বাংলাদেশ সম্পর্কে যে ধারণা এ মেলার মধ্য দিয়ে তা পুরোটাই বদলাতে চায় বাংলাদেশ মিশন।

ঢাকায় প্রতিবছর থাই বাণিজ্য মেলার আয়োজন হলেও দুই দেশের ৪৪ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে বাংলাদেশের পণ্য নিয়ে ব্যাংককে এ ধরণের আয়োজন এই প্রথম।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ