অর্থনীতি

তিন লাখ কোটি টাকার বাজেট কাল

বাজেট
বাজেট

আগামীকাল ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের চলতি মেয়াদের ৩য় আর নিজের ব্যক্তিগত ১০ম বাজেট সংসদে উপস্থাপন করবেন তিনি।

৭.২ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন তিনি।

সামগ্রিক বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে, আর উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। প্রথমবারের মত ১০টি অগ্রাধিকারমুলক প্রকল্পের জন্য থাকছে আলাদা বাজেট।

এবারের বাজেটে বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। আগের মতই বহাল থাকছে ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাটের সুবিধা।

বাজেটে সরকার ব্যয়ের যে পরিকল্পনা করছে, তাতে এডিপি বহির্ভূত প্রকল্প ব্যয় ৪ হাজার ১৪৭ কোটি টাকা মিলিয়ে, মোট উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে, ১ লাখ ২১ হাজার ১৭৪ কোটি টাকা। আর সরকারের প্রাত্যহিক ব্যয় ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা নির্বাহে অনুন্নয়ন ব্যয় বরাদ্দ থাকছে ২ লাখ ১৯ হাজার ৪৩১ কোটি টাকা। সব মিলিয়ে মোট বাজেটের আকার দাঁড়াচ্ছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

বাজেট অর্থায়নে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের মাধ্যমে বিভিন্ন কর থেকে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা আদায়ের পরিকল্পনা সরকারের। এছাড়া সরকারের বিভিন্ন সেবা ও অন্যান্য উৎস থেকে আসবে ৩৯ হাজার ৬০০ কোটি।

আগামী অর্থবছরে ৫ হাজার ৫১৬ কোটি টাকার বৈদেশিক অনুদানও পাওয়ার আশা করছে সরকার। সব মিলিয়ে বাজেটে সরকারের মোট আয়ের পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৮ হাজার ২৬৮ কোটি টাকা। আর ঘাটতি থাকছে ৯২ হাজার ৩৩৭ কোটি টাকা।

এ ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে সরকার ঋণ নেবে, ৩০ হাজার ৭৮৯ কোটি টাকা। আর অভ্যন্তরীন ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্র মিলিয়ে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকার যোগান দেওয়ার পরিকল্পনা থাকছে বাজেটে।

সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পুরণে ৩ লাখ নতুন করদাতা সনাক্ত করণের নির্দেশনা দেবেন অর্থমন্ত্রী। এজন্য করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে আর বাড়ানো হচ্ছে না। ব্যবসায়ীদের দাবির মুখে প্যাকেজ মূসক বহাল রেখে, মূসকের আওতা এবং পরিমাণ বাড়ানো হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে প্যাকেজ মূসকের পরিমাণ ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। চাল আমদানিতে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হবে।

কর্নফ্লাউয়ার টালকম পাউডারসহ প্রায় ১০০টি পণ্যের আমদানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। কমছে হাইব্রিড গাড়ি, গ্যাস সিলিন্ডার, ওয়াই-ফাইসব দেড়শ'টি পণ্য ও সেবার কর।

পোশাক কারখানার উৎসে কর দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ এবং এ খাতের করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হতে পারে।

শেয়ার বাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বার্ষিক করমুক্ত আয়সীমা ২৫ হাজার থেকে বাড়ানো হচ্ছে।

এবারও বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। এ ক্ষেত্রে ফ্ল্যাট কেনার ক্ষেতে কর ১০ শতাংশের বদলে ৫ শতাংশ করা হতে পারে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ