অর্থনীতি

বাজেটে গুরুত্ব পেয়েছে পরিবহন-যোগাযোগ খাত

বাজেট
বাজেট

এবারের উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে ৩০ হাজার ৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা মোট বাজেটের ২৬.৭%। পর্যায়ক্রমে স্থানীয় সরকার, শিক্ষা ও প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুরুত্ব দেয়া হয়েছে এবারের বাজেটে।

এবারের উন্নয়ন বাজেটে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে বরাদ্দ ৩০ হাজার ৮৮ কোটি টাকা, যা মোট বাজেটের ২৬.৭%। গতবার এ খাতে বরাদ্দ ছিল ২৩ হাজার ৪৩০ কোটি টাকা।

দ্বিতীয় অগ্রাধিকার পেয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত, এখানে বরাদ্দ ২০ হাজার ৫ কোটি টাকা, যা বাজেটের ১৭.৮%, গতবার এ খাতে বরাদ্দ ছিল ১৮ হাজার ১৮১ কোটি টাকা।

১৭ হাজার ১৮০ কোটি টাকা বা মোট বাজেটের ১৫.৩% বরাদ্দ পেয়ে তৃতীয় অগ্রাধিকারে রয়েছে শিক্ষা ও প্রযুক্তি, গতবার এ খাতে বরাদ্দ ছিল ১২ হাজার ১১৩ কোটি টাকা।

চতুর্থ অগ্রাধিকারে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ, বাজেটের ১৩.৩%, বরাদ্দ ১৪ হাজার ৯৫০ কোটি টাকা, গতবার বরাদ্দ ছিল ১৮ হাজার ৪৭৯ কোটি টাকা।

এরপর পর্যায়ক্রমে কৃষিতে বরাদ্দ ৭ হাজার ২৩৯ কোটি টাকা, গতবার ছিল ৬ হাজার ৩৫৭ কোটি টাকা। স্বাস্থ্যে বরাদ্দ ৬ হাজার ২৩৫ কোটি টাকা, গতবার ছিল ৫ হাজার ৩৩১ কোটি টাকা।

জনপ্রশাসনে ৫ হাজার ১৬৭ কোটি টাকা, গতবার ছিল ৪ হাজার ১৮০ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা, গতবার ছিল ৩ হাজার ৭৪৮ কোটি টাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ