প্রস্তাবিত বাজেটে আর্থিকখাতে সামগ্রিকভাবে সুশাসনের অভাবের দিকটি প্রকটভাবে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শুক্রবার সকালে দুপুরের রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেবপ্রিয় বলেন, বাজেটে নানা অসঙ্গতি থাকলেও কর এবং শুল্কের ক্ষেত্রে সামঞ্জস্যকরণে একটি চেষ্টা লক্ষ্য করা গেছে। এছাড়া সামাজিক সুরক্ষা ও শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দিকটিও ইতিবাচক।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বহু প্রতীক্ষিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
৭.২% জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: