অর্থনীতি

বাজেটে রপ্তানিতে উৎসে কর বাড়াতে বিজিএমইএয়ের উদ্বেগ

বিজিএমইএ
বিজিএমইএ

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে রপ্তানিতে উৎসে করের হার .৬% থেকে ১.৫% করার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমইএ)।

উৎস কর বর্তমান যে হারে রয়েছে তাই রাখার দাবিও জানিয়েছে তারা। বরং সম্ভব হলে তা কমিয়ে .৩% করে তা রপ্তানিমুখী শিল্পের জন্য আরও কল্যাণকর হবে বলেও মত তাদের।

বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী শিল্পের উৎসে কর হার .৬% থেকে বাড়িয়ে ১.৫% করার কথা বলা হয়েছে। তবে করপোরেট কর হার ৩৫% থেকে কমিয়ে আনা হয়েছে ২০%। একইসঙ্গে রপ্তানিখাতের প্রণোদনা সাড়ে ৪ হাজার কোটি টাকা, মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে রেয়াতি হারে শুল্কায়ন সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সার্বিকভাবে সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিজিএমএইএ। তবে বিপুল সম্ভাবনার এ বাজেটের সামনে কঠিন বাস্তবতা বিরাজ করায় সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন তারা।

আন্তর্জাতিক ক্রেতা সংগঠনগুলোর অব্যাহত নানামুখী চাপ ও চলমান বিভিন্ন সংকটের পাশাপাশি উৎসে কর .৯% বাড়ালে তাতে তৈরি পোশাক শিল্প ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা।

উৎসে করের বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টেদর হস্তক্ষেপ চান তারা।

বাজেটে করপোরেট কর হার ৩৫% থেকে ২০% নামানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। তবে শিল্পের স্বার্থে এ হার ১০% করার পরামর্শ তাদের।

উৎপাদনশীল খাতে বিনিয়োগে স্বল্পসুদে ঋণ ও দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ