অর্থনীতি

বাজেটের প্রভাব নেই কাঁচা বাজারে

কাঁচা বাজার
কাঁচা বাজার

বাজেট ঘোষণার পর সাপ্তাহিক ছুটির দিনে খুব বেশি প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। বাজেটে যেসব ভোগ্যপণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে তা এখনও বিক্রি হচ্ছে আগের দামেই।

বরং রোজাকে সামনে রেখে এরই মধ্যে বাড়তে শুরু করেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। বেড়েছে খাসীর মাংস, ছোলা, খেসারি, মসুর ডাল, চিনি, ভোজ্যতেলের দাম। স্থিতিশীল রয়েছে গরু-মুরগীর মাংস ও মাছের দামও।

এই সপ্তাহের পরই রোজা। তাই রোজা সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়া যেন অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাজার ব্যবস্থায়। এর সবচেয়ে ভুক্তভোগী হতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। আর বাজেট পেশের পর বাড়তি ব্যয় মেটানোর দুশ্চিন্তা একটু বেশিই তাদের।

কম সরবরাহ থাকার অজুহাত থাকলেও শাক-সবজির দাম অপরিবর্তীত রয়েছে। বাজেটে মাছ, মুরগী এবং ডিমের দাম কম থাকার কথা বলা হলেও অনেকটাই বেড়েছে মাছের দাম।

চাহিদা বাড়ায় সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে আদা-রসুনের দাম। এ অবস্থায় রোজায় নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ চান ভোক্তারা।

তবে বিক্রেতাদের দাবি, পণ্যের দাম নির্ভর করে অনেকটাই পাইকারি বাজারের ওপর। এসব জায়গায় সরকারের বেশি করে তদারকি দরকার বলে অভিমত তাদের।

সব ধরনের চালের দাম অপরিবর্তীত থাকলেও বেড়েছে মাংসের দাম। তবে রোজায় সিটি করপোরেশনের নির্ধারিত দামেই বিক্রি করা হবে মাংস জানিয়েছেন বিক্রেতারা।

খাসীর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আর ডিমের দাম হালিতে কমেছে ৫ টাকা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ