ব্যবসায়ীদের উপর অন্যায়ভাবে ভ্যাট চাপিয়ে দেয়া হলে— তা আদায় করা সরকারের জন্যই কষ্টকর হবে বলে মন্তব্য করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই)।
শুক্রবার সকালে রাজধানীর এফবিসিসিআই ভবনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জানান, এবাবের বাজেটকে অধিকাংশ ব্যবসায়ী সংগঠনই স্বাগত জানাতে পারেনি।
ভ্যাট নিয়ে এফবিসিসিআইয়ের যে ৭টি প্রস্তাবনা ছিল, বাজেটে তার প্রতিফলন নেই বলেও অভিযোগ তাদের।
তবে এবারের বাজেট বিশদভাবে পর্যালোচনা না করে, এখনই সরকারকে কোনো প্রস্তাবনা দেয়া বা দাবি জানানো হবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: