বাজেট বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতা বেড়েছে— তাই আগামী অর্থবছরের বাজেট উচ্চাভিলাসী হলেও তা বাস্তবায়নযোগ্য বলে দাবি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের।
শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা।
আস্থার পরিবেশ গড়ে ওঠায় দেশে বেসরকারি খাতের বিনিয়োগও বাড়বে— উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ সরকারের মেয়াদ পর্যন্ত ১০% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। এ কয়েক বছরে সক্ষমতা যতোটুকু বেড়েছে তাতে এ বাজেট বাস্তবায়িত সম্ভব।
তিনি বলেন, বিনিয়োগে এখন একটি আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। বাজেটে গৃহীত পদক্ষেপের ফলে দেশি-বিদেশি বিনিয়োগে এখন গতি ফিরবে বলে তার আশা।
গত ৭ বছরে দেশে নিত্যপণ্যের দাম বাড়েনি, এবারও বাড়বে না বরং অনুকূলে থাকায়, এবার নিত্যপণ্যের দাম আরও কমবে বলেও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতি বছরই বড় বাজেট দেয়া হয় কিন্তু কোনো বছরই তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয় না। রাজস্ব আদায়ের লক্ষ্য যেমন পুরণ হয় না, পুরণ হয় না এডিপি বাস্তবায়ণের লক্ষ্যমাত্রাও।
এ রকম পরিস্থিতিতেও, চলতি অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১৭% বড় অংকের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের।