দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সন্তোষজনক নয়— এজন্য চলতি অর্থবছরে প্রকল্প বাস্তবায়নে মনিটরিং আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার বিকালে সচিবালয়ে দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন।
গেলো বছর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সন্তোষজনক নয়—মন্তব্য করে অন্যান্য খাতের চেয়ে স্বাস্থ্য, শিক্ষা খাতে বেশী উন্নয়ন হয়েছে বলে জানান তিনি।
এসময় মন্ত্রী বলেন, এবারের বাজেটই তার দেয়া শেষ বাজেট— কারণ আগামীতে তিনি আর নির্বাচন করবেন না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: