অর্থনীতি

সরকারের উন্নয়ন বাজেট বাস্তবায়নের ক্ষমতা বেড়েছে

বাজেট
বাজেট

সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, বিগত ৫ বছরে সরকারের উন্নয়ন বাজেট বাস্তবায়নের ক্ষমতা বেড়েছে গড়ে ২৫% থেকে ৩০%। বাস্তবায়ন ক্ষমতা বাড়ার ব্যাপারে সরকারের সঙ্গে একমত বিশেষজ্ঞরাও।

তবে প্রশ্ন রয়েছে বাস্তবায়নের গুণগত মান নিয়ে। বিশেষ করে, বছরের শেষ দুই মাসে এডিপিতে যে ৪০ থেকে ৪৫ শতাংশ ব্যয় দেখানো হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বাজেট বাস্তবায়নে একজন ন্যায়পাল নিয়োগ এবং জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর নির্ধারণের পরামর্শ তাদের।

বিগত ৫ বছরে বাজেটের আকার বেড়েছে দ্বিগুনেরও বেশি। কিন্তু সরকারের বাস্তবায়ন পরিক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী বাজেট বাস্তবায়নের এ হার ঘুরপাক খাচ্ছে সংশোধিত বাজেটের ৯১ থেকে ৯৩ আর মুল বাজেটের ৮০ থেকে ৮৫ শতাংশের মধ্যে।

তবে টাকার অংকে এ সময়ে বাস্তবায়ন বেড়েছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত। আইএমইডির তথ্যানুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে উন্নয়ন বাবদ ব্যয় হয়েছে ২৫,৯১৭ কোটি টাকা। ঠিক পরের বছর এ বাস্তবায়নের পরিমাণ ২১ শতাংশ বেড়েছে। তার পরের বছর বাস্তবায়িত হয়েছে ৩৮০২৩ কোটি টাকা। ২০১২-১৩ বাস্তবায়ন বেড়েছে ২৭ শতাংশ বেশি। এবং ২০১৩-১৪ তে ৫৯, ৭৫৯ কোটি এবং ২০১৪-১৫ তে ব্যয় হয়েছে ৭১,১৩৯ কোটি টাকা। যা আগের অর্থবছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।

তবে আইএমইডির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সারা বছরে যে অর্থব্যয় করা হয়, তার অর্ধেকই হয় শেষ ২ মাসে।

২০১১-১২তে, প্রথম ১০ মাসে উন্নয়ন বাজেট বাস্তবায়নের পরিমাণ ছিল ৫৩ শতাংশ আর শেষ ২ মাসে ৩৯ শতাংশ। ২০১২-১৩ তে এ হার ৫৩ এবং ৪১%, ২০১৩-১৪ তে ৫২ এবং ৪২%, ২০১৪-১৫ তে ৫৬ এবং ৩৬%। শেষের দিকের এই চিত্র, প্রকৃতপক্ষে বাস্তবায়ন না অপচয় তা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের।

বাজেট বাস্তবায়নে প্রশাসনিক কাঠামোতে কিছু পরিবর্তন আনার পরামর্শও দিয়েছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ