অর্থনীতি

রমজানের শুরুতেই বাড়তি নিত্যপণ্যের দাম

নিত্যপণ্যের দাম
নিত্যপণ্যের দাম

রমজানের শুরুতেই বেড়ে গেছে নিত্যপণ্যের দাম— বেগুনের দাম কেজি প্রতি বেড়েছে ৫০ টাকা, ছোলা ২০ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা, শশা ২০টাকা। মাছের বাজারও চড়া। সরবরাহ কম থাকার অজুহাতে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ৫০ টাকা করে।

আর নিত্যপণ্যরে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে ইফতারের বাজারেও। এ পরিস্থিতিতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি ভোক্তাদের।

রমজান মাসে ইফতারির অন্যতম অনুষঙ্গ বেগুনি। কিন্তু গত সপ্তাহের চেয়ে এক লাফে বেগুনের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ টাকা। আর ২০ টাকা করে বেড়েছে শশা, কাঁচা মরিচ, ধনেপাতা। ছোলা ও চিনির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ২২ টাকা।

সরবরাহ কম থাকায় মাছের দামও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মুরগির দামও। রোজায় চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের।

আর এসব নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে ইফতারির বাজারেও।

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরালো করা প্রয়োজন বলে মনে করেন ভোক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ