অর্থনীতি

কর ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সুপারিশ আইবিএফবি’র

আইবিএফবি
আইবিএফবি

আগামী বাজেটে ৩টি চ্যালেঞ্জ দেখছে ইন্টারন্যাশনাল বিজনেজ ফোরাম অব বাংলাদেশ-আইবিএফবি। এগুলো হল, বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়ন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং বেসরকারি খাতের বিনিয়োগ।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

মোটরসাইকেলসহ দেশিয় শিল্প সুরক্ষায় ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখার পাশাপাশি কর ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনার সুপারিশও করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

আইবিএফবি থেকে জানানো হয়, ৩ লাখ সাড়ে ৪০ হাজার কোটি টাকার বাজেট উৎসাহব্যাঞ্জক, তবে উন্নয়ন বাজেটে বরাদ্দ কম। মূল বাজেটের কমপক্ষে ৪৫% শতাংশ উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখার পরামর্শ তাদের। বর্তমানে যা মাত্র ২৮%।

বাজেটে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ আছে আইবিএফবির। এর সঙ্গে এডিপি বাস্তবায়ন এবং বেসরকারি খাতের বিনিয়োগে গতি ফেরানোকে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকি খাতে সুসাশন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পর্কেও বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়ার পরামর্শ গবেষণা প্রতিষ্ঠানটির।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ