২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে রিকন্ডিশনড হাইব্রিড গাড়ি আমদানিতে আরোপিত সম্পূরক শুল্ক নতুন হাইব্রিড গাড়ির চেয়ে বেশি হওয়ায় তা বৈষম্যমূলক। এমন মন্তব্য করেছে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন (বারভিডা)।
শনিবার বিকেলে নিজেদের দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা।
নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে নতুন হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে প্রদত্ত সুবিধা রিকন্ডিশনড হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে না রাখায় প্রমাণিত হলো, মুষ্টিমেয়, অভিজাত ও বিত্তবানদের স্বার্থই সব সময় রক্ষিত হয়।
প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশনড হাইব্রিড গাড়ি আমদানি বৈষম্যমুক্ত করলে, তাতে সরকারের রাজস্ব বাড়বে বলে মনে করে বারভিডা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: