অর্থনীতি

বৈদেশিক সহায়তায় বড় প্রকল্প হতে পারে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বৈদেশিক ঋণ সহায়তা কমানোর কোনো উদ্যোগ সরকারের নেই—উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বরং বড় হারে বৈদেশিক সহায়তা নিয়ে বড় বড় প্রকল্প হাতে নেয়া হবে।

রোববার সকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যে বৈদেশিক ঋণ সহায়তা পায় তা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অবকাঠামো ও আর্থ সামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচন কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। আর এ ব্যয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, অর্থ কেলেঙ্কারির ঘটনায় কেউ শাস্তিও পায়নি, বিচারও হয়নি।

গত ১০ বছরে দেশ থেকে প্রায় ৪০ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেন এ সংসদ সদস্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ