অর্থনীতি

টিসিবির পণ্য নিয়ে সন্তোষ ক্রেতারা

টিসিবির পণ্য
টিসিবির পণ্য

খোলা বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) পণ্যের রয়েছে ব্যাপক চাহিদা— পণ্যের মান নিয়েও রয়েছে ক্রেতা সন্তোষ। তবে ভোক্তা চাহিদা মেটাতে কিছুতেই উদ্যোগী হতে পারছে না প্রতিষ্ঠানটি।

রমজানে চড়া বাজারের বিপরীতে টিসিবি'র ন্যায্যমূল্যের ট্রাক ঘিরে চলছে ক্রেতা-দুর্ভোগ। তবে টিসিবি বলছে ভিন্ন কথা। তাদের দাবি, চাহিদা কম থাকায় বাজারে তাদের পণ্যের সরবরাহও রাখা হয়েছে কম।

ভোগ্য পণ্যের দাম সহনীয় রাখতে বছরে ৬ থেকে ৮টি ধাপে রাজধানীসহ দেশের ১৮০টি পয়েন্টে খোলা বাজারে পণ্য বিক্রি করছে টিসিবি। রমজানকে সামনে রেখে ঢাকার বিভিন্ন পয়েন্টে গত ২৯ মে থেকে তেল, ডাল, ছোলা, চিনি ও খেজুর বিক্রি শুরু করে তারা। চাহিদা থাকায় এরই মধ্যে বিক্রি হয়ে গেছে তাদের সব খেজুর।

নগরীর ৩৩টি পয়েন্টে পণ্য বিক্রির কথা থাকলেও অনেক পয়েন্টে টিসিবির দেখা মেলেনি।

সোমবার মতিঝিল, দিলকুশা ও দৈনিক বাংলা মোড়ে দেখা গেছে, ন্যায্যমূল্যের ট্রাক ঘিরে ক্রেতাদের দীর্ঘ লাইন। বেশ কয়েকদিন অপেক্ষার পর দেখা মিলেছে কাঙ্খিত পণ্যের। ক্রেতাদের রয়েছে নানান ভোগান্তি।

ডিলাররা বলছেন, সরবরাহ কম থাকায় ভোক্তাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।

তবে টিসিবি বলছে, প্রথম ৭ দিনের মধ্যে ভোক্তা চাহিদা মিটে যাওয়ায় বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে তারা। তবে খেজুর ছাড়া অন্যসব পণ্যের রয়েছে যথেষ্ট মজুদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ