অর্থনীতি

খুচরা বাজারে পণ্যের মূল্য দ্বিগুণ

খুচরা বাজারে পণ্য
খুচরা বাজারে পণ্য

রাজধানীর পাইকারী বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে— খুচরা বাজারে ভোক্তাদের তা কিনতে হচ্ছে দ্বিগুণ মূল্যে।

আর এ তারতম্য কর্তৃপক্ষের মনিটরিংয়ের দুর্বলতায় হচ্ছে বলে মনে করছেন ভোক্তারা। তবে বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চালু রয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র।

এদিকে, রাজধানীতে ভেজালবিরোধী অভিযানে, মরা মুরগী ও পচা গরুর মাংস বিক্রির অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি ২ জনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রাজধানীর বড় পাইকারী সবজির বাজার কারওয়ান বাজারে, বেগুনের দাম রকমভেদে ১৫ থেকে ৩০ টাকা, কাঁচামরিচ ১৫ থেকে ২০ টাকা, করলা ১৮ থেকে ২৫ টাকা, পটল ১৫ থেকে ২০ টাকা। অন্যান্য সবজির দামও এর ধারে কাছেই।

তবে খুচরা বাজারে আসলেই এসব সবজি বিক্রি হচ্ছে দ্বিগুনেরও বেশি দামে। সবজির দামের এ পার্থ্যকের জন্য অন্যান্য অজুহাতের পাশাপাশি মূলত পাইকারী বাজারকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা।

এদিকে, রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজারেই নেই মূল্য তালিকার বোর্ড। একইসঙ্গে মনিটরিংয়েও রয়েছে দূর্বলতা। আর এর ভুক্তভোগী হচ্ছেন ভোক্তারা।

ভোক্তাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকক বলেন, পরিস্থিতি আগের চেয়ে বেশ উন্নতি হলেও কিছু ক্ষেত্রে অনিয়ম এখনো রয়ে গেছে।

তবে এসব প্রতিরোধে সিটি করপোরেশন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ডিএমপির চলমান ভেজালবিরোধী অভিযানে মঙ্গলবার রাজধানীর মালিবাগে এক মাংস ব্যবসায়ীর কাছ থেকে মরা মুরগি এবং পচা গরুর মাংস উদ্ধার করা হয়। যে হোটেলে এ মাংস সরবরাহ করা হতো সেই হোটেলের মালিক এবং দুই মাংস ব্যবসায়ীকে শাস্তি দেয় ডিএমপির ভ্রাম্যমান আদালত।

এছাড়াও রাজধানীর বেইলী রোডে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। এতে খাদ্য ভেজালকারীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ