শিল্পখাতে কর্মসংস্থান বাড়াতে ১৩ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আইডিএ বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম।
রোববার এ উপলক্ষে ঢাকায় পরিকল্পনা কমিশনে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সার্পোট প্রজেক্ট- পিএসডিএসপি শীর্ষক প্রকল্পের এক ঋণচুক্তি স্বাক্ষর হয়।
নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এ ঋণদানের লক্ষ্য বলেও জানান তিনি।
পিএসডিএসপি-এর আওতায় উপ-প্রকল্পগুলো বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকোনোমিক জোনস অথারিটি ও বাংলাদেশ এক্সপোর্ট জোনস অথারিটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
পিএসডিএসপি-এর চলমান গুচ্ছ প্রকল্প জুলাই ২০১১ থেকে শুরু করে জুন ২০১৬ মেয়াদে বাস্তবায়নাধীন রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: