অর্থনীতি

দ্বিতীয় দিনেও চলছে বাসের আগাম টিকিট বিক্রি

টিকিট বিক্রি
টিকিট বিক্রি

দ্বিতীয় দিনের মতো চলছে বাসের আগাম টিকেট বিক্রি— তবে প্রথম দিনেই অধিকাংশ টিকেট বিক্রি হয়ে যাওয়ায় পত্যাশিত দিনের টিকিট পাননি অধিকাংশ যাত্রী। কালো বাজারির অভিযোগও পাওয়া গেছে কোথাও কোথাও। বরাবরের মত এবারও ঘরমুখো মানুষের জন্য বাড়তি বাসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে মালিক কর্তৃপক্ষ।

এদিকে, নানা প্রস্ততির মধ্য দিয়ে কাল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আর লঞ্চের আগাম টিকেট বিক্রি শুরু হবে ২৬ জুন থেকে।

বাসের আগাম টিকেট বিক্রির ২য় দিন মঙ্গলবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় তেমন ছিল না। তবে, গাবতলী বাস টার্মিনালে কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে টিকেট প্রত্যাশীতদের।

প্রথম দিনই বেশিরভাগ টিকেট বিক্রি হওয়ায় কাঙ্খিত দিনের টিকেট পাননি অনেকে। তারপরও খুশি তারা।

প্রথম দিনে মূলত ৩০ জুন ও ৪ জুলাইয়ের টিকেট বিক্রি শেষ হয়েছে। অন্যান্য দিনের টিকেটও অনেক বিক্রি হয়ে গেছে। ফলে এখন যারা আসবেন তাদেরকে পেছনের দিকের টিকেট নিতে হবে বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ।

মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে টিকেট প্রত্যাশিতদের ভিড় কম দেখা গেছে। তবে ঈদের আগে আগে এই টার্মিনালগুলোতে চাপ বাড়বে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

এদিকে, ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে বুধবার থেকে। এ বিষয়ে নানা প্রস্তুতির কথা জানালেন কর্মকর্তারা।

আর আগামী ২৬ জুন থেকে শুরু হবে লঞ্চের টিকেট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে সদর ঘাট লঞ্চ টার্মিনালের পাশে এবার লাল কুঠির ঘাট ও ওয়াইজ ঘাট নামে আরও দুটি ঘাট যুক্ত হচ্ছে। বাড়ানো হচ্ছে কাউন্টারের সংখ্যাও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ