অর্থনীতি

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় বিশ্বব্যাংকের

জাহিদ হোসেন
জাহিদ হোসেন

বাজেটের আকার নয় অর্জিত ফলাফল ও কাজের মানই মুখ্য উল্লেখ করে বাজেট বাস্তবায়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলনে ব্যাংকটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এ তথ্য তুলে ধরেন।

এডিপি বাস্তবায়নে দক্ষতার অভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন হয় না উল্লেখ করে তিনি বলেন, পুরোনো প্রকল্পে সংস্কার ছাড়া এডিপি বাস্তবায়নে গতি আসবে না।

তিনি আরো বলেন, বাজেটে জিডিপির যে সংখ্যা নির্ধারণ করা হয়েছে তা সঠিকভাবে করা হয়নি।

তবে এ নিয়ে বিতর্ক থাকলেও গতকয়েক বছরে বাংলাদেশের অর্জন ভালো বলেও উল্লেখ করেন জাহিদ হোসেন।

বাজেটের আকার মুখ্য বিষয় নয় বরং এর বাস্তবায়নই প্রধান চ্যালেঞ্জ—এ কথা উল্লেখ করে বিশ্বব্যাংকের মুখপাত্র বলেন, বলেন, রাজস্ব আদায়ে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জন করা দুরূহ ফলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলেই মনে করছে বিশ্বব্যাংক।

অবশ্য প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ভালো দিকও রয়েছে উল্লেখ করে তা আরও ভালো হতে পারতো বলেও মন্তব্য করে বেশ কিছু সুপারিশও তুলে ধরেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ।

এডিপি বাস্তবায়নে দক্ষতার অভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন হয় না উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পগুলোর কাজের মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

এছাড়া বেসরকারি খাতে বিনিয়োগ ও রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, জিডিপি ২২ থেকে ২৫ শতাংশ করার ক্ষেত্রে এটা তেমন কোনো বাধা নয় কিন্তু বেসরকারি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ