অর্থনীতি

সবজির বাজার স্থিতিশীল, বেড়েছে মাছের দাম

বাজার
বাজার

বাজার মনিটরিংয়ের কারণে রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির দাম স্থিতিশীল রয়েছে রমরমা রোজার শুরু থেকেই। এছাড়া সরবরাহ ভাল থাকায় প্রায় সব কাঁচাবাজারেই শাক সবজির দাম অন্যান্যবারের চেয়ে এবার স্বাভাবিক রয়েছে।

গত কয়েকদিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মাছের দাম। ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে মসলার দামও। সিটি করপোরেশনের নির্ধারিত দরে বিক্রি হচ্ছে মাংস।

তবে হঠাৎ করেই বেড়ে গেছে মাছের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে ইলিশ মাছের। মাঝারি আকারের জোড়া ইলিশ বিক্রি হচ্ছে ১২০০টাকায়। হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়ে গেছে বলে দাবি করছেন বিক্রেতারা।

গরু, খাসির মাংস বিক্রি হচ্ছে সিটি করপোরেশনে বেধে দেয়া দামেই। চাল, ডাল, ডিম আর ভোজ্যতেলের দামও রয়েছে স্থিতিশীল।

তবে গত সপ্তাহের তুলনায় বেড়েছে এলাচ, জিরাসহ মসলার মূল্য। ঘাটতি দেখা দিয়েছে খোলা বাজারের চিনিতেও। ফলে চাহিদা বেড়েছ প্যাকেটজাত চিনির।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ