প্রস্তাবিত বাজেটে নারী উন্নয়ন খাতে বরাদ্দ বেশি রাখা হয়নি— উল্লেখ করে দেশের নারী নেত্রীরা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে টাকার অংকে বরাদ্দ বাড়লেও প্রয়োজনের তুলনায় তা কম।
সোমবার ঢাকার সেগুন বাগিচায় মহিলা পরিষদ কার্যালয়ে ‘বাজেটে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
আলোচনা বক্তারা বলেন, বিগত বছরগুলোর মতোই ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নারী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এবারের বাজেটে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে উন্নয়ন ব্যয়ের চেয়ে কয়েকগুন বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে অনুন্নয়ন ব্যয়ে। এরফলে নারীর অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
নারীর অর্থনৈতিক উন্নয়নে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা জরুরী বলে মনে করেন নারী নেত্রীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: