চলতি অর্থবছরের সর্বশেষ হিসাব অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি সংশোধিত) ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজাধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনে কক্ষে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে এডিপির আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা পরে তা সংশোধন করে ৯১ হাজার কোটি টাকা করা হয়।
তিনি আরো বলেন, ২৮ জুন পর্যন্ত চলতি বছরের এডিপির ৯০% বাস্তবায়ন হয়েছে— গত অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৯১ শতাংশ। এবছর আরো বাড়ার সম্ভবনা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: